অনলাইন ক্লাশে র তীব্র প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:৩৮

অনলাইন ক্লাশে র তীব্র প্রতিবাদ, ৪ প্রস্তাব অভিভাবকদের

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাশের সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম।


সংগঠনটির সভাপতি একেএম আশরাফুল হক এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে অনলাইন ক্লাশের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে বিদ্যুৎ সাশ্রয়ের ৪টি বিকল্প প্রস্তাব দিয়েছেন অভিভাবকরা।


আশরাফুল হক বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে উচ্চগতির ইন্টারনেট ও ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। এ ছাড়া কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা প্রায় অসম্ভব।


অভিভাবক সংগঠনটি ৪টি বিকল্প প্রস্তাব তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখা সম্ভব বলে মনে করে পেরেন্টস ফোরাম।


তাদের প্রস্তাবে ৩+৩ মডেল বাতিলের দাবি করা হয়েছে। সপ্তাহে ৪ দিন সশরীরে (অফলাইন) ক্লাশ চালু রেখে বাকি ৩ দিন স্কুল সম্পূর্ণ ছুটি রাখা।


এতে যাতায়াত ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ-উভয়ই সাশ্রয় হবে।


এ ছাড়া প্রয়োজনে স্কুলের প্রতিদিনের কার্যঘণ্টা বা ক্লাশের সময় কিছুটা কমিয়ে আনা। শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার নিশ্চিত করার মতো অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ করা।


বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন খাদের কিনারে ঠেলে দেওয়া না হয়।


সামনেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল। এই গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাশ বন্ধ করলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ধস নামবে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

সর্বশেষ সংবাদ